Monday, 13 July 2020

প্রতিবেদন আহবান





'ইপোকা' শব্দের সমার্থক বা ঐরূপ শব্দ বাংলা ব্যতীত দ্বিতীয় কোনও ভাষার শব্দভান্ডারে আছে কিনা তা যথেষ্টই সন্দেহের। বাঙালির সংস্কৃতির অনেকটা অংশ জুড়ে রয়েছে, ছাপার অক্ষর। বই তার বাস্তব রূপান্তর। একথা একেবারেই অমূলক নয় বাংলার বইপ্রেমীদের হাতে বই পৌঁছে যায় আমাদের বইপাড়ার হাত ধ'রে। বই মানেই তাই বইপাড়া আর বইপাড়া বোধহয় তাই বাংলার  সকল সংস্কৃতির ফুসফুস...


        তাই 'সাহিত্যের সন্ধানে'-র পাক্ষিক ব্লগ প্রতিবেদনে এবারের বিষয় 'বাঙালির ও বাংলার মুদ্রিত সংস্কৃতির ফুসফুস কোলকাতার বইপাড়া'। আগামী ১৯-শে জুলাই রবিবার সেরা বাছাই-পর্বে হাজির হবে পাঁচটি সেরা প্রতিবেদন। লেখা পাঠান আপনিও। অবশ্যই মনে রাখবার বিষয় ; মলাটের বাঁধনে যেমন নির্দিষ্ট থাকে বই-এর বুনোট , তেমনই 'সাহিত্যের সন্ধানে' আপনার লেখা বাঁধতে চায় অনধিক ৮০০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন এই নম্বরে (8017220631) কেবলমাত্র 'ওয়াটস্ অ্যাপ'-এ ।

অপেক্ষাতে থাকলাম ।

সাহিত্যের সন্ধানে'র সাপ্তাহিক ব্লগ প্রতিবেদন
কৌশিক দে (সম্পাদক )
অমৃতা রায় চৌধুরী, সম্রাট দে , অসীম দাস ( সহ সম্পাদক মন্ডলী )

1 comment: